India Strikes : সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে নিহত ৭ পাক জঙ্গি
ABP Ananda LIVE : ভারতের প্রত্যাঘাতে দিশেহারা, তবুও নির্লজ্জ পাকিস্তান। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে নিহত ৭ পাক জঙ্গি। পাক গোলার আড়ালে অনুপ্রবেশের ছক বানচাল। পাকিস্তানের ধান্দার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি।
পাকিস্তান সীমান্তে যুদ্ধের মধ্য়েই, সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে, আমাদের রাজ্য়ের সীমান্তগুলো নিয়েও
পাকিস্তান সীমান্তে যুদ্ধের মধ্য়েই, সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে, আমাদের রাজ্য়ের সীমান্তগুলো নিয়েও। যার মধ্য়ে রয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক। বাংলাদেশি জঙ্গিরা যা নিয়ে বারবার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। প্রয়োজন পড়লেই যাতে ব্যবহার করা যায়, তৈরি রাখা হয়েছে ক্ষেপণাস্ত্র। আশপাশের গ্রামগুলিতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে, বাড়ানো হয়েছে নজরদারি। শিলিগুড়ির ফুলবাড়ি, পানিট্যাঙ্কি নেপাল সীমান্ত থেকে করোনেশন ব্রিজ, সব জায়গায় বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে বিএসএফ। বাইরের কেউ এলেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে ইন্টালিজেন্সেও।





















