Operation Sindoor: পাকিস্তানকে প্রত্যাঘাত, আমেরিকা-সহ বিভিন্ন দেশের সঙ্গে কথা ভারতের
ABP Ananda Live: পাকিস্তানকে প্রত্যাঘাত, আমেরিকা-সহ বিভিন্ন দেশের সঙ্গে কথা ভারতের। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ও বিদেশ সচিবের সঙ্গে কথা অজিত ডোভালের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, জাপানের NSA-র সঙ্গেও কথা। রাশিয়ার NSA-র সঙ্গেও কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক, জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস উ়ড়িয়ে দেওয়া হল বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর । POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত । পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলী, ভিম্বর, চক আমরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে পাকিস্তানে স্ট্রাইক ভারতের। উত্তর ভারতের সমস্ত বিমানবন্দর আপাতত বন্ধ।























