এক্সপ্লোর
'ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দে' কাকে কটাক্ষ Dilip Ghosh এর?
এবার মর্নিং ওয়াক নিয়েও বিজেপি-তৃণমূল টক্কর। দিলীপ ঘোষের পাল্টা ইকো পার্কে প্রাতর্ভ্রমণে তৃণমূল যুব কর্মীরা। এদিন ইকো পার্কে দিলীপ ঘোষের প্রাতর্ভ্রমণের সময়, যুব তৃণমূলের রাজারহাট-নিউটাউন শহর সভাপতির নেতৃত্বে হঠাৎই সেখানে এসে শরীর চর্চা শুরু করেন জনা পঞ্চাশেক যুব তৃণমূল কর্মী। রেল-বিমান-জাহাজের ছবি আঁকা তাঁদের টি-শার্টে নীল-সাদা রঙে লেখা সব বেচে দে। যদিও যুব তৃণমূল নেতার দাবি, কেন্দ্রের বিরুদ্ধে তাঁরা এভাবেই প্রতিবাদ করছেন। দিলীপ ঘোষের কোনও আলাদা গুরুত্ব নেই। পাল্টা দিলীপ ঘোষের কটাক্ষ, দিদির অনুপ্রেরণায় যাঁরা বেচাকেনা করতেন, তাঁরাই দাদার অনুপ্রেরণায় এখন যোগাভ্যাস করছেন।
রাজনীতি
"কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari
আরও দেখুন





















