এক্সপ্লোর
অমিত শাহ ফিরে যেতেই, আদি-নব্য বিজেপির মধ্যে ধুন্ধুমার, উত্তপ্ত দুর্গাপুরের যোগদান মেলা
দুর্গাপুরে (Durgapur) দিলীপের সভার আগেই বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। আজ দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভা থেকে বহু কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার কথা। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সভাস্থলে পৌঁছনর আগেই সভাস্থল উত্তপ্ত হতে শুরু করে। মাঠে কে কোথায় বসবেন সেই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায়। দুপক্ষই নিজেদের 'আসল বিজেপি' বলে দাবি করতে থাকে। ধীরে ধীরে গণ্ডগোল থেকে হাতাহাতি শুরু হয়। চেয়ার হাতে মারামারি শুরু করেন বিজেপি কর্মীরা।
আরও দেখুন
























