Narada Case Hearing: জেল না বেল? চার হেভিওয়েটের ভবিষ্যৎ আজই স্পষ্ট হবে হাইকোর্টে
নারদ মামলায় আজ হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে। সেইসঙ্গে সিবিআইয়ের মামলা স্থানান্তরের আর্জিরও শুনানি হওয়ার কথা ডিভিশন বেঞ্চে। গতকাল এই মামলার শুনানি হয়নি। মদন মিত্রের তরফে গতকাল বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ হয়ে যায়।
সোমবার সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই রাতে তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন ধৃতরা। আর সিবিআই এই মামলা বাংলা থেকে সরানোর আর্জি জানায়। বুধবার হাইকোর্টে শুনানি হলেও রায় ঘোষণা হয়নি।গতকাল শুনানিই হয়নি।























