এক্সপ্লোর
শুভেন্দুর দলত্যাগের জের? দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারিত শিশির অধিকারী
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারিত শিশির অধিকারী। পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন অখিল গিরি। এর আগে পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন অখিল। এই বিষয়ে শিশির অধিকারী জানিয়েছেন 'আমার কিছু জানা নেই, তাই প্রতিক্রিয়াও নেই।' শিশির অধিকারীর পর এবার অপসারণ করা হল এগরা ও তমলুক পুরসভার দুই প্রশাসককে। এগরা পুরসভার অপসারিত প্রশাসক শঙ্কর বেরা ও তমলুক পুরসভার অপসারিত প্রশাসক রবীন্দ্রনাথ সেন অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত। এগরা পুরসভার নতুন চেয়ারম্যান হলেন স্বপন নায়েক ও তমলুক পুরসভার নতুন চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়।
রাজনীতি
'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















