এক্সপ্লোর
তৃতীয় দিনে সিপিএম-কংগ্রেস সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের লং মার্চ, আজ শেষ হবে দুর্গাপুরে
তৃতীয় দিনে পড়ল সিপিএম-কংগ্রেস সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের লং মার্চ।আজ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে কর্মী সভা দিয়ে শুরু হয় কর্মসূচি। ২ নম্বর জাতীয় সড়ক ধরে আজ পদযাত্রা শেষ হবে দুর্গাপুরে। শ্রমিক ছাঁটাই, কেন্দ্রীয় সংস্থার বিলগ্নিকরণ, এনআরসির বিরোধিতা-সহ ১২ দফা দাবিতে পথে নেমেছে সিপিএম-কংগ্রেস সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। ১২ দিনে ২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করবে মিছিল। ১১ ডিসেম্বর লং মার্চ শেষ হবে কলকাতায়। ওই দিন রাজ্যপালকে স্মারকলিপি দেওয়া হবে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে আজ শুরু হয়েছে লং মার্চ। ১০ ডিসেম্বর শিলিগুড়িতে শেষ হবে পদযাত্রা।
রাজনীতি
তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী
দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত
আরও দেখুন






















