Rahul Gandhi: টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
ABP Ananda LIVE : টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের। "টাটাকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। অথচ কোনও ব্যবসায়ী নেতা মুখ খোলার সাহস দেখাচ্ছেন না। আর কত দিন চুপ করে থাকবেন? যত দিন না ওরা আপনাদের নিয়ন্ত্রণ করে? ভারতীয় ব্যবসা মোদি ও শাহের খেলার পুতুল নয়। আপনাদের সাহসের অভাব রয়েছে, কিন্তু আমাদের তা নেই। এই অপরাধগুলোর জন্য আমরা ন্যায়বিচার নিশ্চিত করব" সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গান্ধীর।
আরও খবর...
প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার
প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেফতার। ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ED-র জিজ্ঞাসাবাদের পরে বেরোতেই পাকড়াও। CGO কমপ্লেক্স থেকেই প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী গ্রেফতার। তদন্তে অসহযোগিতার অভিযোগে ইন্দ্রনীল সেন গ্রেফতার। CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ।





















