Rajnath Singh: আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
ABP Ananda LIVE : আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা রাজনাথের। এরপর সল্টলেকের অল্ট এয়ার হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তিনি। রাজনাথের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতির থাকার কথা। রাজ্যে উপনির্বাচন ও পুরভোটের আগে দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকও করতে পারেন
আরও খবর
কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করল পুলিশ। ED-র অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানায় এই মামলা দায়ের করা হয়েছে। ব্যবসায়ী জয় এস কামদার ও সোনা পাপ্পুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
আরও খবর
উপনির্বাচনের আগে কি রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে? অডিও ক্লিপ ঘিরে উঠছে প্রশ্ন। নওদার বিধায়ক হুমায়ুন কবীর স্বীকার করেছেন, অডিওতে যে দু'জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তাঁর দাবি, অশান্তির পরিকল্পনা করেননি তিনি। প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করার আগে, হুমায়ুন কবীর নিজে কেন অভিযোগ জানালেন না? তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হয়েছেন হুমায়ুন কবীর।





















