Samik Bhattacharya: "কলকাতা, হাওড়া, মানুষের পরিষেবা বন্ধ করেছে তৃণমূল", বাম-তৃণমূলকে নিশানা শমীকের
ABP Ananda LIVE : "ভোট পিছোতেই TMC-CPM একজোট" "ভোট পিছলে পুরসভায় বিজেপিরই লোক" "কলকাতার মেয়রকে কেউ চলে যেতে বলেনি" "কোনও পুরবোর্ড ভেঙে দিইনি" "কলকাতা, হাওড়া, মানুষের পরিষেবা বন্ধ করেছে তৃণমূল" "ভোটে জিততে পারবে না বলেই সিপিএমকে কোর্টে পাঠিয়েছে" "বিকাশ ভট্টাচার্য লজ্জা পেতেন রাজ্যসভায় তৃণমূলের পাশে বসতে" পুরভোট নিয়ে বাম-তৃণমূলকে নিশানা শমীকের
আরও খবর
পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর !প্রথমে বিজেপির বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রথমে প্রতিবাদ করেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। রুমা সাহাকে লক্ষ্য করে গালিগালাজ দেন বিজেপি কর্মীরা, অভিযোগ মণ্ডল বিজেপি সম্পাদকের। রুমা সাহাকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামী অরূপ সাহা। অরূপ সাহা পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডের বিজেপি কর্মী। সাগর দত্ত মেডিক্যালে নিয়ে গেলে বিজেপি কর্মীকে মৃত ঘোষণা। তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে, অভিযোগ নিহত বিজেপি কর্মীর স্ত্রীর। খবর পেয়েই ঘটনাস্থলে যান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, সরব বিজেপি বিধায়ক।





















