এক্সপ্লোর
'Al-Qaeda Terrorists' Arrest: পশ্চিমবঙ্গের অবস্থা খুবই স্পর্শকাতর, জানাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা
গোয়েন্দাদের জালে আল কায়দার বাংলা ও কেরল মডিউল। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন জঙ্গি। কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার আরও ৩। উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক, বুলেটপ্রুফ জ্যাকেট ও নথি। এ প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায় জানাচ্ছেন, এটা খুবই উদ্বেগজনক ঘটনা। যে মডিউলটা ধরা পড়েছে তা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন গোয়েন্দারা। পশ্চিমবঙ্গ খুবই স্পর্শকাতর অবস্থায় আছে বলে জানাচ্ছেন প্রাক্তন গোয়েন্দা কর্তা।
আরও দেখুন



















