এক্সপ্লোর
Manish Shukla Murder: ধৃত মহম্মদ খুররমের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের ছবি দেখালেন অর্জুন সিংহ
মণীশ শুক্ল খুনে ধৃত মহম্মদ খুররমের রাজনৈতিক সংযোগ দেখে আমি অবাক হয়ে গেছি। তৃণমূলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তাঁর ছবি পাওয়া গেছে, জানালেন অর্জুন সিংহ। তিনি ফের জানান, মণীশ শুক্লের খুন তৃণমূল ও পুলিশের যৌথ ‘অপারেশন’। তাঁর দাবি, তৃণমূল টাকা দিয়ে এই কাজ করিয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে ৪০ লক্ষ টাকা দিয়ে এই খুন করানো হয়েছে, জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। প্রসঙ্গত, টিটাগড়ে মণীশ শুক্ল খুনে এফআইআরে দুই তৃণমূল নেতার নাম। রয়েছে টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরীর নাম। এছাড়াও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের নাম রয়েছে।
আরও দেখুন



















