এক্সপ্লোর
'হাতে চুড়ি পরে বসে নেই', বিজেপিকে আক্রমণ কল্যাণের, 'অশ্লীল কথা বলার শিক্ষক', পাল্টা সুভাষ
গুণ্ডামি করতে এলে যোগ্য জবাব পাবে বিজেপি। তৃণমূল হাতে চুড়ি পরে বসে নেই। বাঁকুড়ার সারেঙ্গায় বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের অশ্লীল কথা বলার শিক্ষক, পাল্টা কটাক্ষ বিজেপি সাংসদ সুভাষ সরকারের। দুই সাংসদের তরজা তুঙ্গে। শনিবার বাঁকুড়ার সারেঙ্গায় কৃষি বিলের বিরোধিতা, দলিতদের উপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন কল্যাণ। বেশ কয়েক দিন ধরেই তৃণমূল-বিজেপি তরজায় উত্তপ্ত বাঁকুড়া। এবার দুই সাংসদের তরজায় তা অন্য মাত্রা পেল, মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
আরও দেখুন


















