গাড়িতে তৃণমূল নেতার কনভয়ের ধাক্কা, প্রতিবাদ করায় ফল বুঝলেন ট্রাফিক সার্জেন্ট!
গাড়িতে যুব তৃণমূল নেতার কনভয়ের ধাক্কা। প্রতিবাদ করায় বেহালায় ট্রাফিক সার্জেন্টকে হেনস্থা করার অভিযোগ কনভয়ে থাকা উর্দিধারীদের বিরুদ্ধে। বেহালা থানায় অভিযোগ দায়ের। পাল্টা হামলার অভিযোগ যুব তৃণমূল নেতার। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর ৩টে নাগাদ।
ডায়মন্ড হারবার রোডে বেহালা ট্রাম ডিপোর কাছে।
ডিউটি শেষে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের সার্জেন্ট সোমনাথ ঘোষ। ওই সময় সেখান দিয়ে যাচ্ছিল একটি কনভয়। সোমনাথের অভিযোগ, বেহালা ট্রাম ডিপোর কাছে তাঁর গাড়িকে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়ি।
তিনি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করতে যেতেই, কনভয়ের বিভিন্ন গাড়ি থেকে নেমে আসেন জলপাই রঙের পোশাক পরা কয়েকজন। তাঁর ওপর চড়াও হন তাঁরা।
শুরু হয় বচসা। তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ ট্রাফিক সার্জেন্টের।


















