এক্সপ্লোর
বাংলাকে গুজরাত বানানোর হুঙ্কার দিলীপের, ‘এখানে হতে দেব না’, পাল্টা ফিরহাদ
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। বাংলাকে গুজরাত বানাব। বারাসাতে চায়ে পে চর্চায় গিয়ে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গুজরাতে যা হয়েছিল, এখানে হতে দেব না। পাল্টা ফিরহাদ হাকিম। গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে, উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা আসনের মধ্যে ২১টিতে তৃণমূল এবং ১১টিতে বিজেপি এগিয়ে। আসন্ন ভোটে খাদ্যমন্ত্রীকে ভোটে হারানোর চ্যালেঞ্জ দিলীপের। তাঁর দাবি, তেত্রিশ-শূন্য হবে উত্তর ২৪ পরগনায়। যেখানেই দাঁড়ান জ্যোতিপ্রিয়, গোহারা হারাব বলে কটাক্ষ দিলীপের। পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, তেত্রিশ-শূন্যই হবে, তবে শূন্যটা বিজেপি-র।
আরও দেখুন
























