এক্সপ্লোর
অস্ত্র পাচারের অভিযোগে বসিরহাটে গ্রেফতার বিজেপি নেতা
অস্ত্র পাচারে যুক্ত থাকার অভিযোগে বসিরহাটে গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর সম্প্রতি বসিরহাটে ৪টি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ অরূপ মাইতি নাম এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি ধৃতকে জেরা করে উঠে আসে বিজেপি নেতা বাপিন দাসের নাম। সেই সূত্র ধরে গতকাল ঘড়িবাড়ি এলাকায় বাড়িতে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
আরও দেখুন


















