এক্সপ্লোর
West Bengal Elections 2021: আমরা এত দুর্বল নই যে কেউ এসে ললিপপ খাইয়ে দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনে দেবে, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন, '৩৫৬ ধারা ছাড়া বিজেপি কিছু করতে পারবে না, এটা মনে করার কোনও কারণ নেই। বিজেপি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পায়ের চায়ের দোকান পর্যন্ত সর্বত্র আলোচনায় রয়েছে। গলি থেকে রাজপথ, তৃণমূলের আক্রমণকে প্রতিহত করার অবস্থায় আছে। আমাদের কর্মীরা চোখে চোখ রেখে লড়াই করছেন।' তাঁর অভিযোগ, 'ইতিমধ্যে ১২০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাই আমরা এত দুর্বল নই যে পশ্চিমবঙ্গে কেউ এসে ললিপপ খাইয়ে আমাদের ক্ষমতায় এনে দেবে। এটার প্রয়োজন নেই।'
আরও দেখুন
























