এক্সপ্লোর
ডায়মন্ড হারবারে ‘আক্রান্ত’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনা। বিজেপি নেতার গাড়িতে হামলা, নিগ্রহের অভিযোগ। এই ঘটনার নিন্দা করে বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের অরাজক অবস্থা সামনে চলে আসছে। হাথরস কাণ্ডে মুখ্যমন্ত্রী পথে হাঁটতে পারেন কিন্তু মণীশ শুক্ল বা আজকের এই ঘটনা নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। গণতন্ত্রের ওপর আক্রমণ বলে জানান সায়ন্তন বসু।
আরও দেখুন


















