এক্সপ্লোর
পতাকা টাঙানোকে ঘিরে পাড়ুইতে উত্তেজনা, বিজেপি কর্মী ও তার বাবাকে মারধরে অভিযুক্ত তৃণমূল
বীরভূমের পাড়ুইয়ে পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বাঁচাতে যাওয়ায় আক্রান্ত ওই কর্মীর বাবা। বিজেপির দাবি, দিনকয়েক আগে সাত্তোর বাসস্ট্যান্ডে দলীয় পতাকা টাঙান তাদের কর্মীরা। অভিযোগ, সেই আক্রোশে গতকাল বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। বাধা দেওয়ায় এক বিজেপি কর্মীর বাবার মাথা ফাটে। যদিও তৃণমূলের দাবি, চুরি করতে গিয়ে ধরা পড়ায় জনরোষের জেরে এই ঘটনা।
আরও দেখুন

















