এক্সপ্লোর
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের বিরুদ্ধে 'উস্কানিমূলক' মন্তব্যের অভিযোগে থানায় দায়ের করা হল অভিযোগ। মঙ্গলবার মহকুমা শাসকের দফতরের সামনে সভা ছিল দিলীপ ঘোষের। সেই সভাতেই উষ্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। স্থানীয় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন যে দিলীপ ঘোষের 'উস্কানিমূলক' মন্তব্যে' সম্প্রীতি নষ্ট হয়েছে। সূত্রের খবর, পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
আরও দেখুন
























