এক্সপ্লোর
অন্ধ্রপ্রদেশ থেকে বারাসাতে ফিরলেন বালুরঘাটের বাসিন্দা ২২ জন পরিযায়ী শ্রমিক
শনিবার রাতে বারাসাতে ফিরলেন অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাওয়া ২২ জন পরিযায়ী শ্রমিক। বালুরঘাটের বাসিন্দা ২২ জনকে অন্ধ্রপ্রদেশের তাঁদের কর্মসংস্থার তরফে রাজ্যে ফেরার ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়। ট্রেনে তাঁরা খড়গপুরে পৌঁছান। তারপর কার্যত পায়ে হেঁটে বারাসাতের কলোনি মোড়ে এসে পৌঁছান তাঁরা। ফের প্রশাসনের উদ্যোগে তাঁদের খাবার ও বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।
আরও দেখুন
























