এক্সপ্লোর
'TMC-তে Mamata Banerjee ছাড়া কোনও দ্বিতীয় মুখ নেই', মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ Dilip Ghosh-এর
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। Covid-19 ভ্যাকসিন নিয়ে বৈঠকে আলোচনা। নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকের কারণে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে রদবদল। আগামীকাল বাঁকুড়া রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মুখ্য়মন্ত্রী আজ বাঁকুড়া রওনা দিচ্ছেন। এই নিয়ে মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেছেন Dilip Ghosh। বলেন, 'ওই পার্টিতে Mamata Banerjee ছাড়া কোনও দ্বিতীয় মুখ নেই। ওই মুখটাতেও কালি লেগে গেছে। নিজেদেরও ভরসা নেই। জনতারও ভরসা নেই। সেই জন্য Mamata Banerjee-কে দৌড়তে হচ্ছে। পার্টি ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। পার্টির নেতা, MLA, MP-রা যে ধরনের মন্তব্য করছেন, কাদা ছোড়াছুড়ি করছেন তাতে ওই পার্টির উপর আর সাধারণ মানুষের ভরসা নেই।'
আরও দেখুন





















