এক্সপ্লোর
‘আলুর দাম বৃদ্ধি কাটমানির জন্য, ভাগ যাচ্ছে কালিঘাটে, তৈরি হচ্ছে দিদিমনির ইলেকশন ফান্ড’, কটাক্ষ দিলীপ ঘোষের
পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জনসভায় বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “দিদিমণি ভয় পেয়েছেন।“ তাঁর কথায়, দিদির হাতে টাকা এলে কেউ পান না। কোথায় গেল উমপুনের জন্য দেওয়া টাকা? বীরভূমে উমপুনের প্রভাব পড়েনি, কিন্তু ওরা কী করে টাকা পায়? দিলীপ ঘোষ বলেন, “আলুর দাম এত বেশি কেন? মাঝখানের টাকা খাচ্ছেন দিদির ভাইরা, ভাগ যাচ্ছে কালীঘাটে।“
আরও দেখুন
























