এক ঝলকে: শান্তিনিকেতনে অব্যাহত পাঁচিল-বিতর্ক, টানা বৃষ্টির জেরে জল-যন্ত্রণা ডুয়ার্স-বালুরঘাটে, সঙ্গে অন্য খবর
আল কায়দা যোগ সন্দেহে গ্রেফতার আরও এক। মুর্শিদাবাদের জলঙ্গির কালীগঞ্জ নওদাপাড়া থেকে আটক শামিম আনসারি। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এনআইএর দাবি, সম্প্রতি রানিনগর থেকে ধৃত আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ ছিল শামিমের। যদিও ধৃতের পরিবারের দাবি, শামিম নির্দোষ। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ভরার বেআইনি কারবার, বাঁকুড়ায় পুলিশি অভিযান। আটক বেশ কয়েকটি সিলিন্ডার। মেলার মাঠ ঘেরা নিয়ে বিরোধিতা। শান্তিনিকেতনে অব্যাহত পাঁচিল-বিতর্ক। ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান, পলাতক বাড়ির মালিক। ডুয়ার্সে জল-যন্ত্রণা অব্যাহত। টানা বৃষ্টির জেরে জল বাড়ছে বালুরঘাটের আত্রেয়ী নদীতে, জল ঢুকতে শুরু করেছে একাধিক এলাকায়।


















