এক্সপ্লোর
এক ঝলকে: খেজুরিতে পদযাত্রা, শুভেন্দু অধিকারীর মুখে বন্দে মাতরম স্লোগান, দ্বিতীয়বার তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
দু’ সপ্তাহের মধ্যে জয় ভারতমাতা থেকে বন্দে মাতরম স্লোগানে ফিরলেন পরিবহণমন্ত্রী। আজ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় উপস্থিত খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল ও কাঁথি দক্ষিণের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। পদযাত্রা শুরুর আগে এলাকায় ছোলা-বাতাসা বিতরণ করেন শুভেন্দুর অনুগামীরা। ২০১০-এর ২৪ নভেম্বর সিপিএমের ঘরছাড়াদের ঘরে ফেরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সেদিন থেকে এই দিনটিকে বশ্যতা বিরোধী দিবস হিসেবে পালন করে তৃণমূল। প্রতিবছর তৃণমূলের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার পরিবহণমন্ত্রীর উদ্যোগে খেজুরির বাঁশগোড়া বাজার থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা হয়। পদযাত্রার শেষে নিজের বক্তব্য রাখার পর বন্দেমাতরম স্লোগান দেন শুভেন্দু। ১০ নভেম্বর দিবসে তাঁর জয় ভারতমাতা স্লোগান ঘিরে জল্পনা তৈরি হয়।
ভোটের আগে দুই বঙ্গেই বিক্ষুদ্ধ নেতাদের মানভঞ্জনের চেষ্টা তৃণমূলের। দ্বিতীয়বার তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন কোচবিহার দক্ষিণের বিধায়কের সঙ্গে কথাও বলেন তিনি। দল ও দলনেত্রীর বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এর আগে তাঁর বাড়িতে গেলেও, বিধায়কের দেখা পাননি রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি, দক্ষিণবঙ্গেও বিক্ষুদ্ধ তৃণমূল নেতাদের মানভঞ্জনের চেষ্টা চালাচ্ছে তৃণমূল।
মালদায় তৃণমূলের সংগঠন ধরে রাখতে জেলা পরিষদের বৈঠক। নেতৃত্বে তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর। দলীয় সূত্রে খবর, সম্প্রতি নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় যান মালদা জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্য। অভিযোগ ওঠে, জেলা পরিষদের সভাধিপতি সহ বেশ কয়েকজন সদস্য শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। এর প্রেক্ষিতে জেলা পরিষদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় গতকাল তড়িঘড়ি বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠক শেষে মৌসম বেনজির নুরের দাবি, মনোমালিন্য মিটে গিয়েছে। মালদা জেলা পরিষদের সভাধিপতি জানান, তিনি দলেই রয়েছেন। বিজেপির কটাক্ষ, তৃণমূলে ভাঙন শুরু হয়েছে।

আরও দেখুন