ফটাফট: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, পুজোয় মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি
টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুই তৃণমূল পুর প্রশাসককে তলব করল সিআইডি। তলব পেয়েই ব্যারাকপুরের এসবি অফিসে হাজিরা দুই তৃণমূল নেতার। করোনা মুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড আইটিইউ থেকে তাঁকে স্থানান্তরিত করা হল নন-কোভিড আইটিইউতে। দেশে করোনা আক্রান্ত ৭৩ লক্ষ পার। পুজো বা তারপরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। শহরে থাকুন বেসরকারি চিকিৎসকরা। অল্পবয়সী সুস্থরা আসতে পারেন স্বেচ্ছাসেবক হয়ে। অভিনব আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের। ‘মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ’, জানাল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। নবান্ন অভিযানে পুলিশের রঙিন জলে মেশানো হয়েছিল করোনা ভাইরাস। জাতীয় মানবাধিকার কমিশনে বিস্ফোরক বিজেপি। বহু অসুস্থতার অভিযোগ। ভিত্তিহীন, পাল্টা অরূপ। রাতের কলকাতায় ফের দুর্ঘটনা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। ভারী বৃষ্টি হচ্ছে কর্ণাটক ও দক্ষিণ গুজরাতেও।


















