ফটাফট: এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, নির্বিঘ্নে হয়েছে প্রথম দফার ডায়ালিসিস সঙ্গে অন্য খবর
অষ্টমীর রাতে গুলিবিদ্ধ বাগনানের বিজেপি নেতা। গতকাল এনআরএসে মৃত্যু। বিজেপির অভিযোগ, বিজেপি নেতাকে খুন করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। করোনা আক্রান্ত বলে প্রচার পুলিশের, অভিযোগ বিজেপির। বাগনানে একাধিক জায়গায় বিক্ষোভ বিজেপির। অষ্টমীতে রাতে শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু কলকাতায়। পিটিয়ে মেরেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। ১৫ দিনের বেশি মর্গে পটাশপুরে নিহত বিজেপি কর্মীর দেহ। কোর্টের নির্দেশের পড়েও ফের ময়নাতদন্ত না হওয়ার বিক্ষোভ। দেহ নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল। গুরুঙ্গ রাজ্যে ফেরার পরই দার্জিলিংয়ে রাজ্যপাল। আজ দিল্লিতে অমিতের সঙ্গে বৈঠক, তারপরই এক মাসের জন্য যাচ্ছেন উত্তরবঙ্গ। পাহাড় থেকে রাজভবনের কাজ। উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ, একুশের প্রস্তুতিতে ফের বাংলায় নাড্ডা। ৬ নভেম্বর বর্ধমান, ৭ নভেম্বর মেদিনীপুরের বৈঠক। কর্মীদের উদ্দেশে দিতে পারেন ভার্চুয়ালে বার্তা। করোনাকালে ফের সাংগঠনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। একুশের ভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল। ভাঙল দিলীপ—সুব্রত জুটি। সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে অমিতাভ চক্রবর্তী। করোনাকালে দেশের প্রথম ভোটে বিহারে বহু বুথে উধাও স্বাস্থ্যবিধি। অশান্তি ছাড়াই ৭১ টি আসনে মাত্র ৫৪ শতাংশ ভোট। মাস্কে পদ্ম, বুথে ঢুকে বিতর্কে বিজেপি প্রার্থী। দৈনিক করোনা সংক্রমণে রাজ্যে শীর্ষে কলকাতা। এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। রয়েছেন ভেন্টিলেশনে। তবে নির্বিঘ্নে হয়েছে প্রথম দফার ডায়ালিসিস।


















