এক্সপ্লোর
গোঘাটে খবর সংগ্রহে গিয়ে প্রহৃত সাংবাদিকরা, গুরুতর আহত একজন ভর্তি হাসপাতালে
বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই হুগলির গোঘাটে খবর সংগ্রহে গিয়ে প্রহৃত সাংবাদিকরা। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। ঘটনার সূত্রপাত, এদিন দুপুরে। দলীয় কর্মীকে খুনের অভিযোগে গোঘাটে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। পুলিশ অবরোধকারীদের হঠিয়ে দেওয়ার পর সেখানো জড়ো হন তৃণমূল কর্মী-সমর্থকরা। সাংবাদিকরা জমায়েতের ছবি তুলতে গেলে বাধা দেন তাঁরা। শুরু হয় সাংবাদিকদেরকে মারধর। আহত হন ৪ সাংবাদিক। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে আরামবাগের একটি নার্সিংহোমে।
আরও দেখুন
























