এক্সপ্লোর
‘টিম দেশপ্রাণ’-এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, দাবি শিশির অধিকারীর, দলে স্বাগত জানাচ্ছে বিজেপি
ফের অধিকারী গড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। নবনিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে মঞ্চ গঠন করে টিম দেশপ্রাণের ব্যানারে কাঁথির ২ নম্বর ব্লকে প্রতিবাদ সভা। সামিল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ ৮টি অঞ্চলের তৃণমূল নেতারা। বিক্ষুদ্ধদের দাবি, দলের পুরনো নেতা-কর্মীদের তৎপরতায় এলাকায় তৃণমূলের ভোট বাড়া সত্ত্বেও বছর চারেক আগে কংগ্রেস থেকে আসা উত্তম বারিককে ব্লক সভাপতি করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে চলছেন বলে বিক্ষুদ্ধ তৃণমূল নেতাদের অভিযোগ। তাঁদের দাবি, প্রতিবাদ জানাতে এবার থেকে টিম দেশপ্রাণের ব্যানারে সভা-সমাবেশের আয়োজন করা হবে। দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে দাবি তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীর। অন্যদিকে, টিম দেশপ্রাণের সদস্যদের তাদের দলে যোগ দেওয়ার জন্য স্বাগত জানিয়েছে বিজেপি।
আরও দেখুন
























