এক্সপ্লোর
'বিশ্বভারতীর অবস্থা দেখে রবীন্দ্রনাথের আত্মাও চমকে উঠবে’ আক্রমণ নাড্ডার, 'ওদের রবীন্দ্রভক্তি লোক দেখানো' পাল্টা পার্থ
"বিশ্বভারতীতে তৃণমূলের গুন্ডারাজ চলছে। মানুষকে ভয় দেখাচ্ছে মাফিয়া। বিশ্বভারতীর অবস্থা দেখে রবীন্দ্রনাথের আত্মাও চমকে উঠবে।" বিশ্বভারতীর পাঁচিলকাণ্ডে তৃণমূলকে নিশানা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। পাল্টা আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। বললেন, "নোবেল চুরির যে সিবিআই তদন্ত হল, তার ফল কী হল?" পাশাপাশি তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের প্রতি এত সম্মান থাকলে ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে কেন্দ্র বাদ দিত না।
আরও দেখুন



















