JP Nadda in Kolkata: 'নাড্ডা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেচে বেড়াচ্ছেন না', বিমানবন্দরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন Mukul Roy
আজ রাজ্যে আসছেন JP Nadda। বেলা ১২টা নাগাদ কলকাতায় নামার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। সেখানে তাঁকে স্বাগত জানাবেন দলীয় নেতা কর্মীরা। ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছেছেন একাধিক কর্মী-সমর্থক। পৌঁছেছেন রাজ্যে বিজেপি নেতা মুকুল রায়। শহরে পৌঁছে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নাড্ডা। হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি রাজ্যে ৯টি জেলায় বিজেপি কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। এরপর ভবানীপুরে দলের 'আর নয় অন্যায়' কর্মসূচিতে যোগ দেবেন। বিকেলে কালীঘাট মন্দিরে দেবেন পুজো। আগামীকাল ডায়মন্ড হারবারের সভা থেকে বক্তব্য রাখবেন তিনি। 'উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেচে নেচে বেড়াচ্ছেন না, মমতা হারার ভয়ে আতঙ্কিত', বিমানবন্দর থেকেই মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে কটাক্ষ মুকুল রায়ের।


















