এক্সপ্লোর
JP Nadda's Bengal Visit: মহানায়ক উত্তম কুমারের পাড়ায় ঘুরে লিফলেট বিলি নাড্ডার
মমতার বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজেপির জনসম্পর্ক যাত্রায় যোগ দেবেন দলের সর্বভারতীয় সভাপতি JP Nadda। তাঁকে স্বাগত জানাতে গিরীশ মুখার্জি রোডে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতোন।আর নয় অন্যায় কর্মসূচি পালন করার জন্য একটি বস্তি এলাকায় ঘোরেন নাড্ডা। বাড়ি বাড়ি লিফলেট বিলি করতে এলাকার প্রবীণদের বাড়ি বাছাই করে রাজ্য বিজেপি। জানা গিয়েছে, যে এলাকায় নাড্ডার কর্মসূচি, সেটা উত্তম কুমারের পাড়া হিসেবে পরিচিত। সেখান থেকে কালীঘাটে মন্দিরে পুজো দেবেন BJP সভাপতি। জানা গিয়েছে সঙ্কীর্ণ গলির কারণে কর্মসূচি ছোট করে বেরিয়ে যেতে দেখা গিয়েছে BJP সভাপতিকে।
আরও দেখুন



















