এক্সপ্লোর
আরও বাড়ল লোকাল ট্রেনের সংখ্যা, শিয়ালদা ডিভিশনে চলবে মোট ৮৬০টি ট্রেন
আজ থেকে শিয়ালদা ডিভিশনে আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালাতে শুরু করল রেল। রেল সূত্রে জানানো হয়েছে, ১১ নভেম্বর থেকে শিয়ালদা ডিভিশন ও কৃষ্ণনগর-লালগোলা সেকশনে যাত্রীবাহী ট্রেন চালানো শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। এবার আবার বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে শিয়ালদা ডিভিশনে। রেল সূত্রে দাবি, লোকাল ট্রেন চালু হওয়ার পর এতদিন ৬৫৪টি ট্রেন চলত এই ডিভিশনে। আজ থেকে বাড়িয়ে লোকাল ট্রেনের সংখ্যা ৮৬০ করা হয়েছে। করোনা পরিস্থিতির আগে শিয়ালদা ডিভিশনে ৯১৫টি লোকাল ট্রেন চলত। এবার ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ১২টি লেডিস স্পেশাল ট্রেনও চালু করা হয়েছে।
আরও দেখুন


















