এক্সপ্লোর
গ্রামে মুখ্যমন্ত্রী, পুকুরে স্নান, রান্না ফেলে দেখতে এল গ্রামবাসীরা, 'ঘরের মেয়ে' হয়ে শুনলেন অভাব-অভিযোগ
এদিন আদিবাসী গ্রাম ঘুরে হেলিপ্যাড যাওয়ার পথে একটা চায়ের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে বরবটির তরকারি রান্না হচ্ছিল। মুখ্যমন্ত্রী সেই দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে খুন্তি হাতে রান্নার কাজে অংশ নিতেও দেখা যায়। গ্রামবাসীরা সরকারি প্রকল্পের সাহায্য কতটা পেয়েছেন, সে ব্যাপারে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে সামনে পেয়ে নিজেদের সমস্যাগুলো উজাড় করে দেন গ্রামবাসীরা। সাধ্যমতো অভাব মেটানোর চেষ্টা করবেন। এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বীরভূমের বল্লভপুর গ্রামে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আদিবাসী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা? কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা? জানতে চান গ্রামবাসীদের সঙ্গে। কলকাতা ফেরার পথে এই হঠাৎ গ্রামসফর। এভাবে মুখ্যমন্ত্রী চলে আসবেন, কোনওভাবেই প্রস্তুত ছিল না সেই গ্রাম। তাই তাঁকে সামনে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা। বীরভূমের আদিবাসী ভোটকে টার্গেট করেছে তৃণমূল এবং বিজেপি। তাই ২০২১-এর ভোটের আগে আদিবাসীদের পূর্ণ সমর্থন পেতে এই সফর বলে মনে করা হচ্ছে। 'আমি তোমাদের ঘরের লোক', এই বার্তাও দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

Tags :
#MamataBanerjee #ABPAnandaLive WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Live News Bangla Khobor Bangla Khabar Bangla News Ajker Bangla Khabar Bengali News Live Bengali News Bangla News Live Bangla News Bangla Khabar Ajker Khobor ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Birbhum Congress WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjeeআরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion