Suvendu Adhikari Resigns: সৌগতর সঙ্গে দু'বার বৈঠকেও গলল না বরফ, ইস্তফা দিলেন শুভেন্দু, তবে আপাতত থাকছেন বিধায়ক পদে
Sougata Roy-এর সঙ্গে দুবার বৈঠক হয়ছিল Suvendu Adhikari-র। কিন্তু তারপরেও গলল না বরফ। কোনও কারণ না দেখিয়ে আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন Suvendu Adhikari। তবে মন্ত্রিত্ব পদ থেকে পদত্য়াগ করলেও বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান Suvendu Adhikari। রাজ্যপালকেও মেইল করে জানিয়েছেন তিনি। তবে তিনি কোনও কারণ দেখাননি কেন তিনি পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। কিছুক্ষণ আগেই সরকারি নিরাপত্তা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী। প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন Suvendu Adhikari। নিজের পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।


















