এক্সপ্লোর
দুয়ারে সরকার কর্মসূচিকে কেন্দ্র করে রাজপুর-সোনারপুরে প্রকাশ্যে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব, যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর
দুয়ারে সরকার কর্মসূচিকে কেন্দ্রে করে প্রকাশ্যে Trinamool Congress-এর গোষ্ঠী দ্বন্দ্ব। রাজপুর-সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা। Trinamool Congress-এর বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে যুব Trinamool Congress-এর ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ। Trinamool Congress বুথ সভাপতির অভিযোগ, দিন কয়েক আগে এলাকায় স্বাস্থ্যসাথীর ফর্ম পূরণের কাজ চলাকালীন বাধা দেন বিদায়ী কাউন্সিলর। যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতি শ্যামল সর্দারকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। যদিও ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি ABP Ananda।
আরও দেখুন
























