এক্সপ্লোর
কোচবিহারে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে
কোচবিহারের (Cooch Behar) সাহেবগঞ্জ থানার বুড়ির হাটে তৃণমূল কংগ্রেসকর্মীকে (TMC) লক্ষ্য করে বোমা। হামলা চালানোর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূলের দাবি গতকালের দলীয় বৈঠক সেরে বাড়ির ফেরার পথে আক্রান্ত হন তাঁদের কর্মী নিতাই বর্মণ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। গুরুতর জখম হন ওই তৃণমূল কর্মী। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আরও দেখুন


















