এক্সপ্লোর
শীত পড়ল বলে, এই জেলাগুলিতে এখনই তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির কাছাকাছি
হেমন্তে হিমের পরশ। কলকাতায় দ্রুত পারদ পতন। একদিনে পারদ নামল ২ ডিগ্রিরও বেশি। ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির আশপাশে। এছাড়াও, বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ।
আরও দেখুন


















