এক্সপ্লোর
নভেম্বরের শুরুতেই কলকাতায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে! এবার কি কাঁপাবে শীত?
ভোরের বাতাসে হিমের পরশ। রাতেই শীতের আমেজ। কলকাতায় ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত চার-পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে পারদ পতন কলকাতায়। পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে অনেকটাই। উত্তরবঙ্গে ১২-১৩ ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা।
আরও দেখুন


















