এক্সপ্লোর
Corona Vaccine: রাত থেকে লাইন দিয়েও মিলছে না টিকা, কুঁদঘাটে ভোগান্তি
কুঁদঘাটে পুরসভার টিকাকরণ সেন্টারে ভ্যাকসিন নিয়ে ভোগান্তি। পুরসভার উদ্যোগে পূর্ব পুঁটিয়ারির একটি কমিউনিটি হলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত দুটো থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কিন্তু ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখানকার কয়েকজন নিরাপত্তাকর্মী বলেন, আজ যাঁরা ভ্যাকসিন পাবেন, তাঁদের তালিকা পূরণ হয়ে গিয়েছে। আর কেউ ভ্যাকসিন পাবেন না। কিন্তু, অভিযোগকারীদের দাবি, যাঁরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের কারও নাম নেই সেই তালিকায়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা। যদিও, তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের দাবি, আগে যাঁদের নাম লেখানো হয়েছে, তাঁরা আগে পাবেন।
রাজ্য
বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















