এক্সপ্লোর
সুশান্ত সিং রাজপুত মৃত্যুতদন্তের লিখিত বয়ান সুপ্রিম কোর্টে পেশ করল বিহার সরকার
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টে লিখিত বয়ান জমা দিল বিহার সরকার। বয়ানে বিহার সরকারের তরফে অভিযোগ এনে বলা হয়েছে সুশান্তের মৃত্যুতে মুম্বই পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি। একমাত্র এফআইআর দায়ের হয়েছে বিহারে। বিহার সরকারের তরফে লিখিত বয়ানে আরও বলা হয়েছে এখন তদন্তের ভার সিবিআইয়ের হাতে চলে গিয়েছে। তাই এখন পটনা থেকে মুম্বইয়ে কেসটি বদলি করার যে আরজি রিয়া চক্রবর্তী জানিয়েছেন তা অর্থহীন। অন্যদিকে রিয়া চক্রবর্তীর তরফ থেকে লিখিত বয়ান জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। লিখিত বয়ানে রিয়া চক্রবর্তী জানিয়েছেন পটনায় এফআইআর দায়ের করার কোনো অর্থ নেই। এই মামলায় পটনার আদালতের রায়ের ও অধিকার নেই বিহার সরকারের সুপারিশে তদন্ত ভার সিবিআইএয়ের হাতে তুলে দেওয়া অনৈতিক। এফআইআরে যে আশঙ্কাগুলির কথা বলা হয়েছে তাতে অপরাধমূলক কোনো ঘটনার উল্লেখ নেই।
খবর
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে" : Sayantan Basu
Baruipur News | "গত ১২-১৪ বছর পুলিশকে যেভাবে দলদাসে পরিণত হতে দেখেছি, সেটা স্বপ্নেও ভাবতে পারিনি" : Arindam Acharya
Baruipur News | "২মাসের সরকার বলে এখন পুলিশমন্ত্রীর কোনও দায় হবে না?" : Anirban Banerjee | ABP ANANDA LIVE
Baruipur News | "শাসক শুভেন্দু অধিকারী ন্যায় বিচারে দৃঢ়, বৃহস্পতিবারের মধ্যে উনি ব্যবস্থা নেবে সেটা আমি বিশ্বাস করি" : Biswanath Chakraborty
Baruipur Incident News | "নির্যাতিতার বাবা-পরিবার মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছেন" : Sayantan Basu
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















