এক্সপ্লোর

Suvendu Adhikari: I.N.D.I.A জোটকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

লোকসভা ভোটে (Lok Sabha Vote) পশ্চিমবঙ্গে কি একছাতার তলায় আসতে পারবে I.N,D.I.A-র শরিক দলগুলি ? তা সময় বলবে। কিন্তু, এরাজ্যের রাজনীতিতে তৃণমূল-বিরোধী লড়াইয়ের লাইমলাইট যাতে তাদের দিক থেকে সরে না যায়, তার জন্য চেষ্টার কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এই পরিস্থিতিতে I.N.D.I.A জোটকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
  
শুভেন্দু বললেন, "এটা গটবন্ধন নয়, ঠকবন্ধন। গ্রুপ ৪২০। এরা এক জায়গায় মিলেছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকানোর জন্য। নরেন্দ্র মোদির সঙ্গে জনগণ আছে। এগুলো অপ্রাসঙ্গিক। আর পশ্চিমবঙ্গে বেঙ্গালুরু-পটনা ও মুম্বই মিটিংয়ের পরে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা ধূলিস্মাতের দিকে যাচ্ছে। নাহলে তিন মাসের ব্যবধানে ধূপগুড়িতে বামপন্থীরা, তার সঙ্গে কংগ্রেস...তাদের জোটের ৬ শতাংশ ভোট কমেছে। মানুষের কাছে এখন দু'টো রাস্তা...চোরেদের রাখব না চোরেদের সরাব। চোরেদের রাখতে গেলে পিসি-ভাইপো, চোরেদের সরাতে গেলে বিজেপি, কোনও তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে নেই।"

এনিয়ে অবশ্য সংক্ষিপ্ত জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "৪২০ জোট ইন্ডিয়া জোট নয়, জি-২০টাই ৪২০।"

প্রসঙ্গ-ধূপগুড়ি-

সম্প্রতি উত্তরবঙ্গে নিজেদের শক্তঘাঁটিতেই হারতে হয়েছে বিজেপিকে ! উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসনটিও বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল ! কাজে আসেনি পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে জাতীয় আবেগকে উস্কে দেওয়ার বিজেপির রণকৌশলও ! অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পরও রাজবংশী ভোট পুরোপুরি টানতে ব্যর্থ হয় গেরুয়া শিবির। আর তারপরই প্রশ্ন উঠে যায়, উত্তরবঙ্গের যে মাটিতে ২০১৯-এর লোকসভা ভোট থেকে বিজেপি নিজের ভিত ক্রমশ শক্ত করছিল, তা কি এবার আলগা হতে বসেছে ? যদিও এদিন ধূপগুড়িতে বাম-কংগ্রেস জোটের জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রসঙ্গই উল্লেখ করলেন বিরোধী দলনেতা। 

 

 

সাগরদিঘিতে পারলেও, ধূপগুড়িতে তা সম্ভব হয়নি। বাম-কংগ্রেস জোটে ভরসা রাখতে পারেনি সেখানকার মানুষ ! মানরক্ষার ভোটটুকুও পাননি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ! ধূপগুড়িতে জামানত বাজেয়াপ্ত হয় তাদের ! ধূপগুড়িতে তৃণমূলের প্রাপ্ত ভোট যেখানে ৯৭ হাজার ৬১৩, বিজেপির প্রাপ্ত ভোট - ৯৩ হাজার ৩০৪। সেখানে পেশায় শিক্ষক ও ভাওয়াইয়া শিল্পী, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পান মাত্র ১৩ হাজার ৭৫৮টি ভোট! তা নিয়ে শুভেন্দুর খোঁচা, "তিন মাসের ব্যবধানে ধূপগুড়িতে বামপন্থীরা, তার সঙ্গে কংগ্রেস...তাদের জোটের ৬ শতাংশ ভোট কমেছে।" 

ভিডিও খবর

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget