Baruipur News | "শাসক শুভেন্দু অধিকারী ন্যায় বিচারে দৃঢ়, বৃহস্পতিবারের মধ্যে উনি ব্যবস্থা নেবে সেটা আমি বিশ্বাস করি" : Biswanath Chakraborty
Baruipur News | রাজনৈতিক দিক থেকে শুধু আজকের এই রাজনৈতিক দলগুলোর ঘটনাস্থলের সফরটা যদি দেখি, তার মধ্যে কিন্তু কেউ-কেউ একটা বিশেষ রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেতেই পারেন। দেখুন রাজ্যের শাসক বিজেপি -- তার ওপরে মানুষের ক্ষোভ বেশি হওয়ার কথা। কিন্তু অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রা মেয়েটির বাড়িতে গেলেন, এলাকায় থাকলেন -- কোথাও অসন্তোষ নেই, কোথাও বিক্ষোভ নেই। গতকাল বিমান ব্যানার্জি, দোলা সেন, প্রতিমা মণ্ডলরা গেলেন -- কোনও বিক্ষোভ নেই। বাম ও কংগ্রেস নেতারা গেছিলেন -- তাঁদের কোনও অসুবিধের মুখে পড়তে হয়নি। অসুবিধের মুখে শুধু পড়তে হল তৃণমূলের দলছুট আর বিদ্রোহী নেতা-নেত্রীদের। চরম বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং বিদ্রোহী-তৃণমূলের প্রধান নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 'গদ্দার' থেকে 'চোর-চোর' -- সবই শুনতে হল তাঁদের। অস্বস্তির মুখে পড়ে পরস্পর নিজেদের মধ্য়ে দূরত্ব তৈরি করে ফেললেন তৃণমূলের বিদ্রোহী-সাংসদ আর বিদ্রোহী বিধায়করা। বিশ্বনাথদা, একটা ঘটনা দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়, কিন্তু এটা কি morning shows the day? মানে, যাঁদের একটা প্রতীকে নির্বাচিত করলাম, তাঁদের রাতারাতি শিবির-পরিবর্তন মানুষ ভালো চোখে দেখছে না?

















