India Pakistan News: ভবিষ্যতে পাক হামলা হলে কড়া প্রত্যুত্তর : ভারতীয় সেনা
ABP Ananda LIVE: সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা । বৈঠকে রয়েছেন ৩ বাহিনীর সেনা প্রধানরা, রয়েছেন ডিজিএমও । নিহতদের পরিবারের যন্ত্রণা অপরিসীম' । 'জঙ্গি ও ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর' । সন্ত্রাসবাদ রুখতে ভারতের জিরো টলারেন্স ভূমিকা' । পাকিস্তান ও POK-এর ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস' । 'পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহকে গণহত্যা' । 'শুধুমাত্র জঙ্গি ঘাঁটি গুলিতে হামলা ভারতীয় সেনার' । অপারেশন সিঁদুরে নিহত ১০০-র বেশি জঙ্গি' । 'ধর্মীয়স্থানে হামলা চালায় পাকিস্তান' । 'সীমান্তের গ্রামে ও গুরুদ্বারে হামলা পাকিস্তানের' । 'খুব সতর্কভাবে টার্গেট ঠিক করেছিল ভারতীয় সেনা' । অপারেশন সিঁদুরের লক্ষ্য খুব স্পষ্ট', মন্তব্য ভারতীয় সেনার
আরও খবর...
পাকিস্তানে স্ট্রাইক চালিয়ে অভূতপূর্ব সাফল্য ভারতীয় সশস্ত্র বাহিনীর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করা গিয়েছে। ভারতের স্ট্রাইকে প্রাণ গিয়েছে ১০০-র বেশি জঙ্গির। রবিবার সাংবাদিক বৈঠক করে জানাল ভারতীয় সেনা। নির্ভুল লক্ষ্যে ভারত জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করেছে বলে জানানো হল। (Operation Sindoor)
এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায় ভারত, তাতে ১০০-র বেশি জঙ্গির মৃত্য়ু হয়েছে। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের জবাব দিতে ভারতের তরফে এই জবাব দেওয়া প্রয়োজন ছিল বলে জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই। (India-Pakistan Conflict)





















