এক্সপ্লোর
পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের ঊর্ধ্বমুখী পারদ, আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়
মকর সংক্রান্তি কাটতে না কাটতেই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। তার জেরে হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মাঝারি থেকে ঘন কুয়াশা পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া ও হুগলিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি ও ঘন কুয়াশা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। আগামী ২৪ ঘণ্টায় বিহারেও ঘন কুয়াশা।
জেলার
এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
"বৈঠকে আমন্ত্রণ করেছিল, এসেছি, কী কথা হল...", বৈঠক থেকে বেরিয়ে কী বললেন নির্মল ঘোষ?
"মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মধুর সম্পর্ক ছিল", আর কী বললেন অনুব্রত মণ্ডল?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















