TMC Symbol Row | "ঘাসের উপর জোড়াফুল মমতার কাছে থাকছে...", বললেন Kunal Ghosh
কলকাতা : আসল তৃণমূল কে? সামনেই রাজ্যে উপনির্বাচন, তার পূর্বে রাজনৈতিক পরিসরে বারেবারে ভেসে আসছে এই প্রশ্ন। ইতিমধ্যে দুই শিবিরেরকে ডেকে পাঠিয়ে চলেছে শুনানি। দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট-এ আয়োজন হয়েছিল শুনানির। এরপরেই প্রতীক-সংঘাতে নথি জমা দেওয়ার জন্য দুই শিবিরকে ডেডলাইন বেঁধে দিয়েছিল কমিশন। এবার সেই চূড়ান্ত নথি জমা দেওয়ার ডেডলাইনও পার হয়ে গিয়েছে। দুই তৃণমূলের নথি পাওয়ার পর আগামিকাল ফের শুনানির ডাক দিয়েছে নির্বাচন কমিশন।
বলে রাখা প্রয়োজন, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ, ১৬ সেপ্টেম্বর। কিন্তু তার আগেও মিলল না সুরাহা। জোড়াফুল প্রতীক কার? এখনও জিইয়ে রইল সেই সংঘাত। এবার এই আবহেই নন্দীগ্রামে মনোনয়ন জমা ঋতব্রতর 'প্রার্থীর'। এ দিন সকালে ১১টা নাগাদ হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। পরে দুপুরে গিয়ে মনোনয়ন জমা দিতে দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হককে।





















