এক্সপ্লোর
‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি ঘিরে ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কাঠগড়ায় দলীয় বিধায়ক, পথ অবরোধ
এই ক’দিন আগে নেতাজি ইন্ডোর কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেউ লবি করবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অগ্রাহ্য করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলীয় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি, 'বাংলার গর্ব মমতা'-এ যোগ দেওয়ার জন্য তৃণমূলের চার পঞ্চায়েত প্রধান, দশ পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের দু'জন সদস্যকে আমন্ত্রণ জানাননি ক্যানিং পশ্চিম-এর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। দলীয় কর্মীদের পাল্টা দাবি, শ্যমলবাবুই বহিরাগত। কারণ তিনি বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বাসিন্দা। এ বিষয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা
আরও দেখুন






















