Uttarakhand Tunnel Collapse: ১৬ দিন ধরে নির্মীয়মাণ টানেলে আটকে ৪১ জন শ্রমিক। ABP Ananda Live
উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো। ১৬ দিন ধরে নির্মীয়মাণ টানেলে আটকে ৪১ জন শ্রমিক। বিদেশি অগার মেশিন ভেঙে চুরমার হয়ে যাওয়ায়, এখন খোলা রয়েছে ভরসার দুই পথ। গতকাল বারকোট ও সিল্কিয়ারার মাঝে পাহাড়ের ওপর থেকে শুরু হয়েছে ভার্টিক্যাল ড্রিলিং। এখনও পর্যন্ত ২৮ মিটারের বেশি অংশে গর্ত খোঁড়া সম্ভব হয়েছে। এ ছাড়া, পাহাড়ের ওপর থেকে কেটে আরও একটি লাইফ লাইন দ্রুত চালু করা হচ্ছে। লম্বালম্বি ভাবে পাহাড় কেটে তৈরি করা ৮৬ মিটার রাস্তাও শেষ হওয়ার মুখে। এই পথেও ওষুধ ও অন্য়ান্য প্রয়োজনীয় জিনিস সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের পাঠানো হবে। অন্যদিকে, টানেল থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মানুষ দিয়ে পাথর কাটার কাজ।





















