এক্সপ্লোর
Uttarkashi: উত্তরকাশীর সুড়ঙ্গে আশার আলো, বিদেশি মেশিন ভেঙে যাওয়ায়, এখন খোলা ভরসার দুই পথ
১৬ দিন ধরে নির্মীয়মাণ টানেলে আটকে ৪১ জন শ্রমিক। তবে উত্তরকাশীর সুড়ঙ্গে এবার আশার আলো। বিদেশি অগার মেশিন ভেঙে চুরমার হয়ে যাওয়ায়, এখন খোলা রয়েছে ভরসার দুই পথ। গতকাল বারকোট ও সিল্কিয়ারার মাঝে পাহাড়ের ওপর থেকে শুরু হয়েছে ভার্টিক্যাল ড্রিলিং। প্রথম দিনই ২০ মিটারের বেশি গর্ত খোঁড়া সম্ভব হয়েছে। এ ছাড়া, পাহাড়ের ওপর থেকে কেটে আরও একটি লাইফ লাইন দ্রুত চালু করা হচ্ছে। লম্বালম্বি কেটে তৈরি করা হচ্ছে ৮৬ মিটার রাস্তা। এর মধ্যে গতকাল রাতেই ৮০ মিটার রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। টানেল থেকে অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ বের করে আনার কাজও শেষ। আজই শুরু হবে মানুষ দিয়ে পাথর কাটার কাজ।
Tags :
Uttarkashiখবর
TMC Logo Freeze News | অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করতে পারবে না কেউ
Narendra Modi Birthday | গঙ্গার ঘাটে ঘাটে জ্বলল প্রদীপ, প্রধানমন্ত্রীর জন্মদিনে আতসবাজি প্রদর্শনী
AITC Logo News | বিকল্প নাম ও প্রতীক বেছে নিতে হবে তৃণমূলের ২ শিবিরকে : কমিশন
Modi Birthday News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন উপলক্ষে রাজ্য়জুড়ে উৎসবের আবহ
Narendra Modi Birthday | বাবুঘাটসহ গঙ্গার বিভিন্ন ঘাটে ১ লক্ষ ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানো হয়েছে
আরও দেখুন





















