Kolkata Durga Puja Stampede | মৃত্যুর আগে ভিড়ের ভিডিও প্রাঞ্জল সরকারের, দেখুন সেই মুহূর্ত
চোরবাগানকাণ্ডে SIT গঠন রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের সঙ্গে আলোচনা করে SIT গঠন রাজ্য সরকারের। চোরবাগানকাণ্ডে অত্যাধিক ভিড়, প্রতিকূল আবহাওয়া, গেট ম্যানেজমেন্ট, গুজব ছড়ানো, ইলেকট্রিক্যাল ফেলিওর খতিয়ে দেখবে SIT। ঢোকা ও বেরনোর অপ্রশস্ত পথ, কাঠামোগত ত্রুটি ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতাও খতিয়ে দেখবে SIT। চোরবাগানকাণ্ডে সমন্বয়ে ব্যর্থতা প্রমাণিত হলে আয়োজক, পুলিশ, কলকাতা পুরসভার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে SIT। চোরবাগানকাণ্ডে সমন্বয়ে ব্যর্থতা প্রমাণিত হলে PWD, দমকল, সিইএসসি বা অন্যান্য এজেন্সি বা ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে SIT।
চোরবাগানে থ্রি-ডি স্ক্যানার
কোথা থেকে ঢুকেছিল এই ভয়াবহ ভিড়? কীভাবে তৈরি হয়েছিল দমবন্ধ করা ভিড়। সেটা খতিয়ে দেখতেই আনা হয়েছে থ্রি-ডি স্ক্যানার। চলছে ডিজিটাল ম্যাপিং।
কী হয়েছিল চোরবাগানে?
ফেরা হল না ১৯ জনের। চোরবাগান পুজো প্যান্ডেলে ভয়াবহ বিপর্যয়। একটা ঘটনা, যা আলোর উৎসবকে ঢেকে দিল আঁধারে। ইতিমধ্য়েই এই ঘটনা কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। গ্রেফতার চোরবাগান সর্বজনীনের পুজো কমিটির সম্পাদক রাজা ও সহ সভাপতি শান্তনু দুবে। ক্রাউড ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা ২জন ব্যক্তি গ্রেফতার। বাঁশের যিনি স্ট্র্যাকচার তৈরি করেছিলেন, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও। চোরবাগান বিপর্যয়ের ঘটনায় BNS-র ১০৫ ও BNS-র ১১০ নম্বর ধারায় অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
শনিবার বিপর্যয়ের পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গঠন করা হয়েছে বিশেষ কমিটিও। আহতদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যপাল আর এন রবি।






















